খোকা ঘুমুল পাড়া জুড়ুল (বর্গী এল দেশে)

— Traditional folk rhyme
খোকা ঘুমুল পাড়া জুড়ুল, বর্গী এল দেশে; বুলবুলীতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? ধান ফুরুল, পান ফুরুল, খাজনার উপায় কি? আর ক’টা দিন সবুর কর রসুন বুনেছি।

ঘুমপাড়ানি ছড়ার আড়ালে আঠারো শতকের বর্গী হামলা আর খাজনার ভারে কাতর কৃষকের দুঃখের স্মৃতি — বাংলার সবচেয়ে পরিচিত লোকছড়াগুলোর একটি।

📖 Source and edition

খুকুমণির ছড়া — সংকলক যোগীন্দ্রনাথ সরকার, সিটি বুক সোসাইটি, কলকাতা; প্রথম প্রকাশ ১৮৯৯ (১৩০৬ বঙ্গাব্দ)। বাংলা উইকিসংকলনে বইয়ের স্ক্যান থেকে তোলা পাঠ, পৃ. ৭৪ (ছড়া নং ৮০, মূল শিরোনাম: “বর্গী এল দেশে”)

See the original source → · Second source →

✏️ তালিকার “খোকা ঘুমালো পাড়া জুড়ালো” (৮) ও “বর্গী এলো দেশে” (৩১) একই ছড়া, তাই একটি রেকর্ডে রাখা হয়েছে। মুখে মুখে “খোকা ঘুমালো পাড়া জুড়ালো” রূপে বেশি প্রচলিত।

✍️ About the author

বাংলার গ্রামে-গঞ্জে মুখে মুখে প্রচলিত ছড়া — নির্দিষ্ট কোনো রচয়িতা নেই। উনিশ শতকের শেষে যোগীন্দ্রনাথ সরকার (“খুকুমণির ছড়া”, ১৮৯৯) ও রবীন্দ্রনাথ ঠাকুর (“ছেলেভুলানো ছড়া”) এগুলো সংগ্রহ করে ছাপেন।

More by this author →

⚖️ Rights

লোকছড়া — বহু প্রজন্ম ধরে মুখে মুখে প্রচলিত; নির্দিষ্ট রচয়িতা নেই। যে সংকলন থেকে পাঠ নেওয়া হয়েছে তা ১৮৯৯ সালে প্রকাশিত এবং সংকলক যোগীন্দ্রনাথ সরকার ১৯৩৭ সালে প্রয়াত — তাই পাঠটি কপিরাইটমুক্ত (পাবলিক ডোমেইন)।

Read more

Found a mistake? Report it / suggest a correction