ঘুমপাড়ানি মাসি-পিসি

— Traditional folk rhyme
ঘুম-পাড়ানি মাসী পিসী, আমার বাড়ী এস, জলপিঁড়ি দেব তোমায়, পা ধুয়ে ব’স। চাল-কড়াই ভাজা দেব, যত খেতে চাও, দাঁত না থাকে গুঁড়িয়ে দেব, কষ্ট নাহি পাও। বাটা ভ’রে পান দেব, গাল ভ’রে খেও, যত ছেলের চোখের ঘুম, খোকার চোখে দিও!

ঘুমপাড়ানি মাসি-পিসিকে বাড়িতে ডেকে জলপিঁড়ি, চাল-কড়াই ভাজা আর বাটাভরা পান দেওয়ার প্রতিশ্রুতি — বিনিময়ে খোকার চোখে ঘুম চাই।

📖 Source and edition

খুকুমণির ছড়া — সংকলক যোগীন্দ্রনাথ সরকার, সিটি বুক সোসাইটি, কলকাতা; প্রথম প্রকাশ ১৮৯৯ (১৩০৬ বঙ্গাব্দ)। বাংলা উইকিসংকলনে বইয়ের স্ক্যান থেকে তোলা পাঠ, পৃ. ১৫৩ (ছড়া নং ২১৪, মূল শিরোনাম: “ঘুমের গান”)

See the original source → · Second source →

✍️ About the author

বাংলার গ্রামে-গঞ্জে মুখে মুখে প্রচলিত ছড়া — নির্দিষ্ট কোনো রচয়িতা নেই। উনিশ শতকের শেষে যোগীন্দ্রনাথ সরকার (“খুকুমণির ছড়া”, ১৮৯৯) ও রবীন্দ্রনাথ ঠাকুর (“ছেলেভুলানো ছড়া”) এগুলো সংগ্রহ করে ছাপেন।

More by this author →

⚖️ Rights

লোকছড়া — বহু প্রজন্ম ধরে মুখে মুখে প্রচলিত; নির্দিষ্ট রচয়িতা নেই। যে সংকলন থেকে পাঠ নেওয়া হয়েছে তা ১৮৯৯ সালে প্রকাশিত এবং সংকলক যোগীন্দ্রনাথ সরকার ১৯৩৭ সালে প্রয়াত — তাই পাঠটি কপিরাইটমুক্ত (পাবলিক ডোমেইন)।

Read more

Found a mistake? Report it / suggest a correction