আয় আয় চাঁদ মামা

— Traditional folk rhyme
আয় আয় চাঁদা মামা টী দিয়ে যা। চাঁদের কপালে চাঁদ টী দিয়ে যা। মাছ কুটলে মুড়ো দেব, ধান ভানলে কুঁড়ো দেব, কালো গোরুর দুধ দেব, দুধ খাবার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ টী দিয়ে যা।

চাঁদকে “মামা” ডেকে শিশুর কপালে টিপ দিয়ে যাওয়ার আবদার — বিনিময়ে মাছের মুড়ো, ধানের কুঁড়ো, কালো গরুর দুধ আর দুধ খাওয়ার বাটির প্রতিশ্রুতি। বাংলার সবচেয়ে পরিচিত ঘুমপাড়ানি-আদরের ছড়াগুলোর একটি।

📖 Source and edition

রবীন্দ্রনাথ ঠাকুর, “ছেলেভুলানো ছড়া” প্রবন্ধে উদ্ধৃত — লোকসাহিত্য (প্রথম প্রকাশ ১৯০৭; বাংলা উইকিসংকলনে ১৯৪৫ সংস্করণের পাঠ)

See the original source → · Second source →

✏️ “টী” মানে টিপ। দুটি উৎসে (উইকিসংকলন ও রবীন্দ্র রচনাবলী) একই পাঠ; রবীন্দ্র রচনাবলীতে “চাঁদামামা” একসাথে লেখা। মুখে মুখে “আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা” রূপে বেশি প্রচলিত।

✍️ About the author

বাংলার গ্রামে-গঞ্জে মুখে মুখে প্রচলিত ছড়া — নির্দিষ্ট কোনো রচয়িতা নেই। উনিশ শতকের শেষে যোগীন্দ্রনাথ সরকার (“খুকুমণির ছড়া”, ১৮৯৯) ও রবীন্দ্রনাথ ঠাকুর (“ছেলেভুলানো ছড়া”) এগুলো সংগ্রহ করে ছাপেন।

More by this author →

⚖️ Rights

লোকছড়া — বহু প্রজন্ম ধরে মুখে মুখে প্রচলিত; নির্দিষ্ট রচয়িতা নেই। পাঠটি রবীন্দ্রনাথ ঠাকুরের (মৃত্যু ১৯৪১) সংগ্রহ থেকে, প্রথম প্রকাশ ১৯০৭ — তাই পাঠটি কপিরাইটমুক্ত (পাবলিক ডোমেইন)।

Read more

Found a mistake? Report it / suggest a correction