বৃষ্টি পড়ে টাপুর টুপুর (তিন কন্যা)

— Traditional folk rhyme
বৃষ্টি পড়ে টাপুর্ টুপুর, নদী এল বাণ, শিবঠাকুরের বিয়ে হ’ল তিন কন্যে দান। এক কন্যে রাঁধেন বাড়েন, এক কন্যে খান, এক কন্যে গোসা ক’রে বাপের বাড়ী যান! বাপেদের তেল সিঁদূর, মালীদের ফুল, এমন খোপা বেঁধে দেবো, হাজার টাকা মূল।

টাপুর টুপুর বৃষ্টি, নদীতে বান, শিবঠাকুরের বিয়েতে তিন কন্যা দান — এক কন্যা রাঁধে, এক কন্যা খায়, এক কন্যা রাগ করে বাপের বাড়ি যায়।

📖 Source and edition

খুকুমণির ছড়া — সংকলক যোগীন্দ্রনাথ সরকার, সিটি বুক সোসাইটি, কলকাতা; প্রথম প্রকাশ ১৮৯৯ (১৩০৬ বঙ্গাব্দ)। বাংলা উইকিসংকলনে বইয়ের স্ক্যান থেকে তোলা পাঠ, পৃ. ১২০ (ছড়া নং ১৫৪, মূল শিরোনাম: “টাপুর টুপুর”)

See the original source → · Second source →

✏️ তালিকার “তিন কন্যা” (৪৬) এই ছড়ারই অংশ। রবীন্দ্রনাথ “ছেলেভুলানো ছড়া” প্রবন্ধের শুরুতে এই ছড়ার কথা লিখেছেন — একে বলেছেন তাঁর শৈশবের “মোহমন্ত্র”।

✍️ About the author

বাংলার গ্রামে-গঞ্জে মুখে মুখে প্রচলিত ছড়া — নির্দিষ্ট কোনো রচয়িতা নেই। উনিশ শতকের শেষে যোগীন্দ্রনাথ সরকার (“খুকুমণির ছড়া”, ১৮৯৯) ও রবীন্দ্রনাথ ঠাকুর (“ছেলেভুলানো ছড়া”) এগুলো সংগ্রহ করে ছাপেন।

More by this author →

⚖️ Rights

লোকছড়া — বহু প্রজন্ম ধরে মুখে মুখে প্রচলিত; নির্দিষ্ট রচয়িতা নেই। যে সংকলন থেকে পাঠ নেওয়া হয়েছে তা ১৮৯৯ সালে প্রকাশিত এবং সংকলক যোগীন্দ্রনাথ সরকার ১৯৩৭ সালে প্রয়াত — তাই পাঠটি কপিরাইটমুক্ত (পাবলিক ডোমেইন)।

Read more

Found a mistake? Report it / suggest a correction