বাবুরাম সাপুড়ে

— Sukumar Ray
বাবুরাম সাপুড়ে, কোথা যাস্‌ বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা— যে সাপের চোখ্‌ নেই, শিং নেই, নোখ্‌ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে নাকো ফোঁস্‌ফাঁস্‌, মারে নাকো ঢুঁশ্‌ঢাঁশ, নেই কোন উৎপাত, খায় শুধু দুধ ভাত— সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্‌ তো! তেড়ে মেরে ডাণ্ডা ক’রে দেই ঠাণ্ডা।

সাপুড়ের কাছে এমন সাপ চাওয়া যার চোখ নেই, শিং নেই, ফোঁসফাঁস নেই, খায় শুধু দুধ-ভাত — সুকুমার রায়ের অদ্ভুত-মজার ননসেন্স ছড়ার অন্যতম সেরা উদাহরণ।

📖 Source and edition

সুকুমার রায়, “আবোল তাবোল” (প্রথম প্রকাশ ১৯২৩); বাংলা উইকিসংকলনে “সুকুমার সমগ্র রচনাবলী, প্রথম খণ্ড” (১৯৬০), পৃ. ৩৪-এর পাঠ

See the original source → · Second source →

✍️ About the author

সুকুমার রায় (১৮৮৭–১৯২৩) — বাংলা ননসেন্স ছড়ার পথিকৃৎ, “আবোল তাবোল”, “হ-য-ব-র-ল”-এর লেখক; উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র ও সত্যজিৎ রায়ের পিতা।

More by this author →

⚖️ Rights

সুকুমার রায় ১৯২৩ সালে প্রয়াত; রচনাটি ১৯২৩ সালে প্রকাশিত — বাংলাদেশ ও ভারতে কপিরাইটের মেয়াদ বহু আগে শেষ, পাবলিক ডোমেইন।

Read more

Found a mistake? Report it / suggest a correction