আদুড় বাদুড়

— Traditional folk rhyme
আদুড়্ বাদুড়্ চালতা বাদুড়্ কলা বাদুড়ের বে; বাদুড় ঝুম্‌কো নাড়া দে! চাম্‌চিকেতে বাজনা বাজায়, খ্যাংরা কাটি দে।

আদুড় বাদুড়, চালতা বাদুড়, কলা বাদুড়ের বিয়ে — চামচিকে বাজনা বাজায়! খেলার ছড়া।

📖 Source and edition

খুকুমণির ছড়া — সংকলক যোগীন্দ্রনাথ সরকার, সিটি বুক সোসাইটি, কলকাতা; প্রথম প্রকাশ ১৮৯৯ (১৩০৬ বঙ্গাব্দ)। বাংলা উইকিসংকলনে বইয়ের স্ক্যান থেকে তোলা পাঠ, পৃ. ১০৩ (ছড়া নং ১২৫, মূল শিরোনাম: “বাদুড়্”)

See the original source → · Second source →

✍️ About the author

বাংলার গ্রামে-গঞ্জে মুখে মুখে প্রচলিত ছড়া — নির্দিষ্ট কোনো রচয়িতা নেই। উনিশ শতকের শেষে যোগীন্দ্রনাথ সরকার (“খুকুমণির ছড়া”, ১৮৯৯) ও রবীন্দ্রনাথ ঠাকুর (“ছেলেভুলানো ছড়া”) এগুলো সংগ্রহ করে ছাপেন।

More by this author →

⚖️ Rights

লোকছড়া — বহু প্রজন্ম ধরে মুখে মুখে প্রচলিত; নির্দিষ্ট রচয়িতা নেই। যে সংকলন থেকে পাঠ নেওয়া হয়েছে তা ১৮৯৯ সালে প্রকাশিত এবং সংকলক যোগীন্দ্রনাথ সরকার ১৯৩৭ সালে প্রয়াত — তাই পাঠটি কপিরাইটমুক্ত (পাবলিক ডোমেইন)।

Read more

Found a mistake? Report it / suggest a correction