কুকুরে বাজায় টুমটুমি
— Traditional folk rhyme
কুকুরে বাজায় টুম্টুমি
বানরে বাজায় ঢোল;
টুন্টুনিয়ে টুন্টুনালো,
ইন্দুরে বাজায় খোল।
সাপের মাথায় বেঙ্ নাচুনি,
চেয়ে দেখ না, খোকনমণি!
কুকুর বাজায় টুমটুমি, বানর বাজায় ঢোল, ইঁদুর বাজায় খোল — পশুপাখির বাজনার আসর দেখতে খোকনমণিকে ডাক।
📖 Source and edition
খুকুমণির ছড়া — সংকলক যোগীন্দ্রনাথ সরকার, সিটি বুক সোসাইটি, কলকাতা; প্রথম প্রকাশ ১৮৯৯ (১৩০৬ বঙ্গাব্দ)। বাংলা উইকিসংকলনে বইয়ের স্ক্যান থেকে তোলা পাঠ, পৃ. ১৬১ (ছড়া নং ২২৮, মূল শিরোনাম: “নাচ-গান”)
✍️ About the author
বাংলার গ্রামে-গঞ্জে মুখে মুখে প্রচলিত ছড়া — নির্দিষ্ট কোনো রচয়িতা নেই। উনিশ শতকের শেষে যোগীন্দ্রনাথ সরকার (“খুকুমণির ছড়া”, ১৮৯৯) ও রবীন্দ্রনাথ ঠাকুর (“ছেলেভুলানো ছড়া”) এগুলো সংগ্রহ করে ছাপেন।
⚖️ Rights
লোকছড়া — বহু প্রজন্ম ধরে মুখে মুখে প্রচলিত; নির্দিষ্ট রচয়িতা নেই। যে সংকলন থেকে পাঠ নেওয়া হয়েছে তা ১৮৯৯ সালে প্রকাশিত এবং সংকলক যোগীন্দ্রনাথ সরকার ১৯৩৭ সালে প্রয়াত — তাই পাঠটি কপিরাইটমুক্ত (পাবলিক ডোমেইন)।
Read more
আয় রে আয় টিয়েআয় রে আয় টিয়ে,আতা গাছে তোতা পাখিআতা গাছে তোতা পাখী,নোটন নোটন পায়রাগুলিনোটন নোটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে,খোকন খোকন ডাক পাড়িখোকন খোকন ডাক পাড়ি,
Found a mistake? Report it / suggest a correction